সোমবার, ফেব্রুয়ারি ২৩ ২০২৬ | ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল | ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

শিশুর নগ্ন ছবি ইমোতে ছড়িয়ে দেওয়ার অভিযোগে নারী গ্রেপ্তার

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, শিশুটির মা–বাবা ভারতে অবস্থান করায় সে নানাবাড়িতে থাকে। শিল্পী বেগমের সঙ্গে মেয়েটির পরিবারের আগে থেকেই বিরোধ চলে আসছিল। শনিবার সকালে শিল্পী শিশুটিকে একা পেয়ে তার নগ্ন ছবি তুলে ইমোতে ছড়িয়ে দেন।

 

এ ঘটনায় শিশুটির ফুপু বাদী হয়ে গতকাল শিল্পী বেগমের নামে রাজাপুর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলার পর রাতেই অভিযুক্ত শিল্পী বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এক নারীর বিরুদ্ধে মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করে আজ রোববার সকালে কারাগারে পাঠানো হয়।

 

(সাইবারবার্তা.কম/আইআই/১২ জুলাই ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন